আন্তর্জাতিক

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত। সূত্র: আলজাজিরা

Admin এপ্রিল ১, ২০২৬ 0
ইসরায়েল-হিজবুল্লা সংঘাত : লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত

লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চার জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।   নিহত সেনাদের মধ্যে ৩ জনের নাম-পরিচয়-পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয়-পদবি পরে জানানো হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন। এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে। তবে তাদের সংখ্যা আইডিএফের বিবৃতিতে পাওয়া যায়নি।   গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন। সূত্র : টাইমস অব ইসরায়েল

Admin মার্চ ৩১, ২০২৬ 0
ইরানকে সহায়তা করছে রাশয়িা: র্জামানরি পররাষ্ট্রমন্ত্রী

সম্ভাব্য হামলার লক্ষ্য নর্ধিারণে ইরানকে সহায়তা করছে রাশয়িা। র্জামানরি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডফেুল এমন দাবি করছেনে। ফ্রান্সে অনুষ্ঠতি জ৭ি বঠৈকে সাংবাদকিদরে সঙ্গে কথা বলতে গয়িে তনিি বলনে, রাশয়িার প্রসেডিন্টে ভ্লাদমিরি পুতনি মধ্যপ্রাচ্যরে চলমান যুদ্ধকে কাজে লাগয়িে ইউক্রনেে তার আগ্রাসন থকেে আর্ন্তজাতকি মনোযোগ সরয়িে নতিে চাইছনে। তনিি বলনে, পুতনি আশা করছনে মধ্যপ্রাচ্যরে এই উত্তজেনা ইউক্রনেে তার র্কমকাণ্ড থকেে বশ্বিকে বভ্রিান্ত করব।ে কন্তিু এই কৌশল সফল হতে দওেয়া যাবে না। ওয়াডফেুল আরও জানান, তনিি যুক্তরাষ্ট্ররে পররাষ্ট্রমন্ত্রী র্মাক রুবওির সঙ্গে কথা বলছেনে এবং র্জামানরি অবস্থান তুলে ধরছেনে

Admin মার্চ ২৮, ২০২৬ 0
ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো চাপে ডোনাল্ড ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির কারণে সৃষ্ট সংকটে পশ্চিমা মিত্রদের মধ্যে চরম অস্বস্তি ও বিভক্তি দেখা দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে ট্রাম্পের সাম্প্রতিক আহ্বানে মিত্র দেশগুলো খুব একটা ইতিবাচক সাড়া দিচ্ছে না। বিশেষ করে ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য আটলান্টিক পাড়ের দেশগুলোর মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, মিত্রদের এই সতর্ক অবস্থান প্রমাণ করে যে ইরানের সঙ্গে সৃষ্ট এই সংকটের কোনো সহজ বা দ্রুত সমাধান আপাতত নেই। ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো সম্পর্কে ট্রাম্পের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট হিসেবে গঠিত হয়েছিল। কোনো একটি সদস্য দেশ নিজের ইচ্ছামতো যুদ্ধ শুরু করে অন্যদের সেখানে টেনে নিয়ে আসবে, এমন কোনো উদ্দেশ্যে এই জোট তৈরি হয়নি।  গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবি এবং ন্যাটোর ওপর তার ক্রমাগত চাপ মিত্র দেশগুলোর মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে, যার প্রতিফলন এখন হরমুজ প্রণালী ইস্যুতে দেখা যাচ্ছে। জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোও এই সংকটে সরাসরি জড়াতে অনীহা প্রকাশ করেছে। জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে এই সংঘাতের দায়ভার ন্যাটোর নয়। এমনকি জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, আমেরিকার শক্তিশালী নৌবাহিনী যা করতে পারছে না, সেখানে ইউরোপের কয়েকটি রণতরী কী ভূমিকা রাখবে তা স্পষ্ট নয়। ইউরোপীয় দেশগুলোর মতে, এই যুদ্ধ তারা শুরু করেনি, তাই এর দায়ভার নিতেও তারা আগ্রহী নয়। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থানের কারণে বিশ্ব অর্থনীতির ওপর চাপ বাড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনার কথা জানালেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। সমুদ্রে মাইন অপসারণের ক্ষেত্রে ব্রিটিশ রয়্যাল নেভি এখন চালকবিহীন ড্রোন প্রযুক্তির ওপর নির্ভর করছে, কারণ তাদের প্রথাগত মাইন-সুইপার জাহাজগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন্দরে রয়েছে। তবে এই নতুন প্রযুক্তি যুদ্ধকালীন পরিস্থিতিতে কতটা কার্যকর হবে, তা নিয়ে সমর বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। উপসাগরীয় যুদ্ধের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, সমুদ্রসীমা মাইনমুক্ত করা অত্যন্ত সময়সাপেক্ষ এবং জটিল একটি প্রক্রিয়া। জেনারেল কার্টার মনে করিয়ে দিয়েছেন, ১৯৯১ সালে কুয়েত উপকূলে মাইন পরিষ্কার করতে পশ্চিমা দেশগুলোর ৫১ দিন সময় লেগেছিল। বর্তমানে কোনো দেশের নৌবাহিনীই মাইন অপসারণের সক্ষমতায় পর্যাপ্ত বিনিয়োগ করেনি, এমনকি খোদ যুক্তরাষ্ট্রও এই তালিকায় পিছিয়ে আছে। এই কারিগরি সীমাবদ্ধতা এবং মিত্রদের অনীহা মিলে ইরান সংকটকে এক দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

Admin মার্চ ১৭, ২০২৬ 0
আজ পবিত্র শবে কদর

  আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবেকদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, এই রাতে মহানবী মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। হাদিসের বর্ণনা অনুসারে ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত শবেকদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতে লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতারা ও রুহ (জিবরাঈল আ.) নাজিল হন তাঁদের রবের অনুমতিতে সকল নির্দেশ নিয়ে। শান্তিময় সে রাত, ফজরের উদয় পর্যন্ত।’ (সুরা কদর, আয়াত : ১-৫) ইবাদতের মাধ্যমে এই রাত জাগরণ করলে জীবনের পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারি, হাদিস : ২০১৪) অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং বেশি সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।’ পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনাসভা ও দোয়া আয়োজন করা হয়েছে।

Admin মার্চ ১৬, ২০২৬ 0
মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন। ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের এই সর্বোচ্চ নেতা এখনো জনসমক্ষে উপস্থিত হননি। গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া তার প্রথম ভাষণ পাঠ করেছিলেন একজন উপস্থাপক। তিনি বলেছেন, ইরান ন্যায্যভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানান। হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ বাদে সবার জন্য উন্মুক্ত। আরাঘচি বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

Admin মার্চ ১৫, ২০২৬ 0
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডসের নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই শিশু-হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত রাখব। এদিকে সংবাদমাধ্যম রয়া নিউজের খবরে জানা গেছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথম কোনো উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয় ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার বৈঠক। সাধারণত এসব বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন। জর্দানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন। সংবাদমাধ্যম গ্লোব অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আজকের উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নিখোঁজ’! ইসরায়েল কাৎজ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

Admin মার্চ ১৫, ২০২৬ 0
ইরান যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে ভারতের ৫০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দুই সপ্তাহে গড়াতেই মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়ছে। এর প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারের পাশাপাশি ভারতের অর্থনীতিও বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয়। চলমান সংঘাতের কারণে এই পথ কার্যত বন্ধ হয়ে পড়ায় তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ভারত। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত জ্বালানির জন্য যেমন উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীল, তেমনি সেখানে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসীর পাঠানো রেমিট্যান্সের ওপরও নির্ভর করে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভুক্ত দেশগুলোতে প্রায় ৯১ লাখ ভারতীয় কাজ করেন। তারা প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন ডলার দেশে পাঠান। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে এই রেমিট্যান্স কমে যেতে পারে, যা ভারতের বাণিজ্য ভারসাম্য ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। উপসাগরীয় অঞ্চলে কর্মরত অনেক ভারতীয় শ্রমিক ও পেশাজীবী এরই মধ্যে চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। ইরানি হামলার কারণে কিছু তেল ও গ্যাস কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলেও জানা গেছে। সাবেক ভারতীয় রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বলেন, উপসাগরে কর্মরত প্রতিটি ভারতীয় সাধারণত দেশে চার থেকে পাঁচজন পরিবারের সদস্যকে সহায়তা করেন। ফলে তাদের আয়ের ওপর সরাসরি নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় ৪ থেকে ৫ কোটি।

Admin মার্চ ১৪, ২০২৬ 0
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র

কোনোভাবেই ঋণের বোঝা মাথা থেকে সরছে না যুক্তরাষ্ট্রের বরং সংকট যেন আরও গভীর হওয়ার পর্যায়ে যাচ্ছে। দেশটির কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতিতে আরও ১ ট্রিলিয়ন বা ১০০ লাখ কোটি ডলার যোগ হয়েছে। অর্থাৎ পাঁচ মাস ধরে প্রতি সপ্তাহে গড়ে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিয়েছে ট্রাম্পের কেন্দ্রীয় সরকার। (পাঁচ মাসে ২০ সপ্তাহ) ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ করা সিবিওর মাসিক বাজেট পর্যালোচনা প্রতিবেদনে দেখানো হয়েছে, গত মাসেই সরকার আনুমানিক ৩০৮ বিলিয়ন বা ৩০ হাজার ৮০০ কোটি ডলার ঋণ নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এই প্রতিবেদন প্রকাশ করে সিবিও। স্বাভাবিকভাবেই বেশি ঋণ নেওয়ার সঙ্গে সঙ্গে ঋণের ওপর সুদের খরচও বাড়ছে। ২০২৫ সালের অক্টোবর (যখন ২০২৬ অর্থবছর শুরু হয়) থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সরকারি ঋণের ওপর নিট সুদ বাবদ যুক্তরাষ্ট্রের ট্রেজারিকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়কে আগের বছরের তুলনায় অতিরিক্ত ৩১ বিলিয়ন বা ৩ হাজার ১০০ ডলার খরচ করতে হয়েছে। ফলে মাত্র পাঁচ মাসেই সরকারি ঋণের সুদ পরিশোধে ট্রেজারিকে মোট ৪৩৩ বিলিয়ন ৪৩ হাজার ৩০০ ডলার ব্যয় করতে হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণের পরিমাণ প্রায় ৩৮ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। সিবিও বলেছে, সুদ বাবদ ব্যয় বেড়েছে কারণ- ২০২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় এখন ঋণের পরিমাণ বেশি এবং দীর্ঘমেয়াদি সুদের হারও বেশি। তবে সংস্থাটি আরও জানিয়েছে, স্বল্পমেয়াদি সুদের হার কমে যাওয়ায় সুদ পরিশোধের মোট ব্যয় বৃদ্ধির প্রভাব কিছুটা কমেছে। অত্যন্ত বড় অঙ্কের এই ঘাটতি সত্ত্বেও আগের বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই সময়ে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ছিল এ বছরের তুলনায় ১৪২ বিলিয়ন ডলার বেশি। তবে এই উন্নতি বাজেট ঘাটতি নিয়ে উদ্বিগ্ন নীতিনির্ধারকদের খুব বেশি আশ্বস্ত করতে পারছে না। যুক্তরাষ্ট্রের বাজেট শৃঙ্খলা জোরদারের দাবিতে সক্রিয় সংগঠন কমিটি ফর এ রেসপনসিবল ফেডারেল বাজেট (সিআরএফবি)-এর প্রেসিডেন্ট মায়া ম্যাকগিনিয়াস বলেছেন, চলতি বছর সরকারি ঋণের সুদ পরিশোধের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং ২০৩৬ সালের মধ্যে তা ২ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে। তিনি বলেন, এই পরিস্থিতি টেকসই হতে পারে না। ম্যাকগিনিয়াস আরও বলেন, আমাদের আর্থিক সমস্যাগুলো নিজে নিজে সমাধান হবে না। নীতিনির্ধারকদের একসঙ্গে বসে বাজেট ঘাটতি কমানোর বিষয়ে একমত হতে হবে। জিডিপির তুলনায় ৩ শতাংশ ঘাটতির লক্ষ্য নির্ধারণ করা একটি ভালো সূচনা হতে পারে ও অর্থনীতির আকারের তুলনায় জাতীয় ঋণকে একটি টেকসই নিম্নমুখী পথে আনতে হবে। অর্থনীতিবিদরা অবশ্য মোট ঋণের পরিমাণ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। কারণ সরকারি ঋণ বৈশ্বিক আর্থিক বাজারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তাদের মতে, বেশি গুরুত্বপূর্ণ হলো ঋণ-টু-জিডিপি অনুপাত, যা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় ঋণের পরিমাণ নির্দেশ করে। এই অনুপাত যদি খুব বেশি ভারসাম্যহীন হয়ে যায়, তাহলে সুদ পরিশোধে বিপুল অর্থ ব্যয়ের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। যদিও জিডিপির তুলনায় ৩ শতাংশ বাজেট ঘাটতির লক্ষ্য নির্ধারণ করা সরাসরি ঋণ-টু-জিডিপি অনুপাত নয়, তবু এটি সরকারি ঋণ নেওয়াকে দেশের অর্থনৈতিক উৎপাদনের সঙ্গে যুক্ত করে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি-টু-জিডিপি অনুপাত সাধারণত ৫ থেকে ৬ শতাংশের মধ্যে অবস্থান করেছে।

Admin মার্চ ১৩, ২০২৬ 0
বেঁচে আছেন খামেনির স্ত্রী, দাবি ইরানের গণমাধ্যমের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত রয়েছেন। তার মৃত্যুর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ। এর আগে তার মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছিল, তা ভুল ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ফার্স নিউজ জানায়, খামেনির হত্যাকাণ্ডের পর কয়েকটি গণমাধ্যমে তার স্ত্রীও নিহত হয়েছেন বলে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সেটি সঠিক নয়। দিনটির শুরুতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় এ নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ফার্স নিউজের এই প্রতিবেদন সামনে আসে। খামেনি নিহত হওয়ার পরের দিনগুলোতে ইরানের কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমে তার স্ত্রীর মৃত্যুর খবর প্রচার করা হয়েছিল। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সেই তথ্য ভুল ছিল এবং তিনি জীবিত আছেন।

Admin মার্চ ১৩, ২০২৬ 0
৩ শর্তে যুদ্ধ বন্ধেরাজি ইরান, কী রয়েছে তাতে?

চলমান সংঘাত বন্ধে অবশেষে ইরান রাজি হয়েছে, তবে এজন্য তিনটি শর্ত দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই শর্তগুলো রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় তুলে ধরা হয়। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এসব শর্তে তাদের অবস্থান অনড়। বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এই শর্তগুলোর কথা জানান। এক্স-এ পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ানের মতে, বর্তমান এই সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্র। মাসুদ পেজেশকিয়ানের শর্তগুলো হলো- ১. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। ২. সাম্প্রতিক হামলার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান। ৩. ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়েই তার এমন মন্তব্য সামনে এলো। এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

Admin মার্চ ১২, ২০২৬ 0
ফের ইরানের হুঁশিয়ারি: তেলের ব্যারেল হবে ২০০ ডলার

  যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আঘাত করছে ইরান। পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে বুধবারও হামলা হয় তিনটি জাহাজে। ইরানের সামরিক কমান্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, জ্বালানি তেলের তীব্র সংকটের মুখোমুখি হতে হবে বিশ্বকে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি পৌঁছাতে পারে ২০০ ডলারে। যুদ্ধ শুরুর পর তেলের দামের উলম্ফন ঘটায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সপ্তাহের শুরুতে দাম কিছুটা কমেছে, সেই সঙ্গে ঘুড়ে দাঁড়ায় শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার কোনো উপায় বের করবেন—এমন আশা থেকে কিছুটা লাগাম পড়ে তেলের বাজারে। তবে বাস্তবে সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমনকি তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিকে নিরাপদ করতেও ব্যর্থ হচ্ছেন ট্রাম্প।এমন অবস্থায় ইরানের উপকূলঘেঁষা এই সরু প্রণালি বলতে গেলে অচল হয়ে পড়েছে। ১৯৭০-এর দশকের পর এত বড় সংকট আর কখনো দেখা যায়নি। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বুধবারও ব্যাপক হামলা চালায় ইরান। পাশাপাশি দেশটির সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দেন। ওয়াশিংটনের উদ্দেশে তিনি বলেন, ‘তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। জ্বালানির দাম নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তার ওপর। আর আপনারাই সেই নিরাপত্তা অস্থিতিশীল করেছেন। মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও হামলার নিশানা করার হুমকি দেন জোলফাকারি। এর আগে তেহরানে এমন একটি ব্যাংকের কার্যালয়ে রাতভর হামলা হয়। জোলফাকারি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে ব্যবসা করে এমন ব্যাংকগুলোর ওপরও ইরান হামলা চালাবে। মধ্যপ্রাচ্যের লোকজনের এ ধরনের ব্যাংক থেকে অন্তত এক হাজার মিটার দূরে থাকতে হবে।’ পারস্য উপসাগরে অজ্ঞাত উড়ন্ত বস্তুর আঘাতে বুধবার তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের হামলার মুখে পড়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। এদিকে, সম্ভাব্য ভয়াবহ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৈশ্বিক কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ের সুপারিশ করতে পারে। তবে এটি বাস্তবায়নে কয়েক মাস সময় লাগবে। বিশেষজ্ঞদের আশংকা যুদ্ধ যত দীর্ঘ হবে, বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি তত বাড়বে। আর শেষপর্যন্ত এই যুদ্ধে ইরানের শাসকগোষ্ঠী বিজয়ী হলে তা ব্যাপক প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে।

Admin মার্চ ১১, ২০২৬ 0
জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির মোকাবেলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী তেলের সংকট তৈরি হয়েছে। পাকিস্তানেও পড়েছে এর প্রভাব, এই পরিস্থিতিতে সিন্ধু প্রদেশ বাদে বাকি তিনটি প্রদেশ পরিস্থিতি সামাল দিতে নিজস্ব পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকারের জরুরি পরিকল্পনার কথা জানান। তিনি ঘোষণা করেন, সব সরকারি দপ্তরে সপ্তাহে চার দিন কাজ হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তবে ব্যাংকগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে না। পাশাপাশি কৃষি ও শিল্প খাত কিংবা হাসপাতাল ও অ্যাম্বুল্যান্স সেবার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রেও এটি কার্যকর হবে না। পাকিস্তানের সব স্কুল ও কলেজ আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে। তবে উচ্চশিক্ষা কমিশনের অধীন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে যাবে। সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।  উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধের কারণে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বৃদ্ধি পাবে, তাই বিদ্যমান তেলের মজুতকে দক্ষতার সঙ্গে ব্যবহারের জন্য এসব পদক্ষেপ কার্যকর করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেছেন, আগামী দুই মাসের জন্য সব সরকারি যানবাহনে ৫০ শতাংশ কম জ্বালানি খরচ হবে। তবে অ্যাম্বুল্যান্স এবং গণপরিবহনের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তিনি ঘোষণা করেছেন, আগামী দুই মাস ধরে ৬০ শতাংশ সরকারি যানবাহন ব্যবহার করা হবে না। প্রধানমন্ত্রী বলেন, আগামী দুই মাস কোনো ফেডারেল মন্ত্রী, উপদেষ্টা বা বিশেষ সহকারী তাদের বেতন পাবেন না। যদিও এর আগে সরকার দাবি করেছিল, ফেডারেল মন্ত্রিসভার কোনো সদস্য বেতন নিচ্ছেন না এবং তারা ‘সম্মানসূচক ভিত্তিতে’ কাজ করছেন। এ ছাড়া সব সংসদ সদস্যের বেতন ২৫ শতাংশ কমানোর ঘোষণা দেন তিনি।

Admin মার্চ ১১, ২০২৬ 0
লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ইরানের ৪ জন কূটনীতিক নিহত হয়েছেন। গত রবিবার (৮ মার্চ) রাতে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলে ইসরায়েলের হামলায় ৪ জন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে বলেন, রবিবার ভোরে ইসরায়েলি সেনারা বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা চালায়। এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের চারজন কূটনীতিক শহীদ হন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রবিবার রাতে বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ওই হামলায় কুদস ফোর্সের লেবানন কর্পস ও প্যালেস্টাইন কর্পসের ৫ জন কমান্ডারকে লক্ষ্য করে আঘাত হানা হয়। আইডিএফ আরো জানায়, কুদস ফোর্সের লেবানন কর্পস ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে চালানো ওই হামলায় বৈরুতের একটি হোটেল কক্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে ৪ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে। এদিকে ইরান ছাড়াও লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২ মার্চ থেকে ইসরাইলের ব্যাপক হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৫৭০ জনে দাঁড়িয়েছে।

Admin মার্চ ১১, ২০২৬ 0
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান

  ইসরায়েল ও মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৪তম দফায় হামলা চালিয়েছে ইরান। তবে সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে তেহরান।  মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটিতে ও বাহরাইনের জুফায়ার বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের নিশানা করা হয়।  পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়। এ ছাড়া ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Admin মার্চ ১০, ২০২৬ 0
‘যুদ্ধ ও শান্তি’ নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। চলতি বছরে দুই নেতার এটিই প্রথম ফোনালাপ বলে জানিয়েছে রয়টার্স।  ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্টের আলোচনায় ইরান যুদ্ধ দ্রুত শেষ করার সম্ভাবনা, ইউক্রেন যুদ্ধের সামরিক পরিস্থিতি এবং বৈশ্বিক তেলের বাজার নিয়ে মতবিনিময় হয়েছে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনা ছিল গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ফোনালাপের পর ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে তার আলোচনা খুব ভালো হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে সহায়তা করতে আগ্রহী।’ তবে তিনি পুতিনকে বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করতে পারলে সেটিই আরো বেশি সহায়ক হবে। এই ফোনালাপের কয়েক ঘণ্টা আগেই পুতিন সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহ বড় ধরনের ধাক্কা খেতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়া আবারও ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতায় ফিরতে প্রস্তুত।’

Admin মার্চ ১০, ২০২৬ 0
নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। মূলত গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসম্মুখে বা কোনো ভিডিও বার্তায় দেখা না যাওয়ায় এই গুঞ্জন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে নেতানিয়াহুর প্রকাশ্য উপস্থিতি না থাকায় এ জল্পনা আরো জোরালো হয়েছে। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে শেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন পার হয়ে গেছে এবং তার সর্বশেষ ছবি প্রকাশের পর প্রায় চার দিন হয়ে গেছে। এরপর থেকে তার নামে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে দেওয়া হয়েছে। এর আগে নিয়মিতই নেতানিয়াহুর ভিডিও প্রকাশ করা হতো। কখনো প্রতিদিন একটি, আবার কখনো দুই থেকে তিনটি ভিডিওও প্রকাশ পেত। কিন্তু গত তিন দিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এদিকে কয়েকটি সূত্রের বরাতে বলা হয়েছে, ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা বলয় আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের আজকের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়ার ঘটনাও এ জল্পনার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে নেতানিয়াহুর এক ফোনালাপের বিষয়ে এলিসি প্যালেস একটি প্রতিবেদন প্রকাশ করলেও সেখানে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি; কেবল ওই আলোচনার লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।

Admin মার্চ ১০, ২০২৬ 0
নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

  ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে। সোমবার (৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাজধানী Tehranসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, সমাবেশে অংশ নেওয়া মানুষ নতুন সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei–এর প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে অভিনন্দন জানান। ইরানের পতাকা ও আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়। তবে এর মধ্যে কারো হাতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিও দেখা যায়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায়  আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর আজ তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচনকে স্বাগত জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে তার প্রতি আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।  

Admin মার্চ ৯, ২০২৬ 0
যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। রবিবার (৮ মার্চ) টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিলে ইসরায়েল কি যুদ্ধ চালিয়ে নিতে পারে এমন এক প্রশ্নে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এটি প্রয়োজন হবে না। মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, “দেখা যাক কী হয়।” এর আগে ট্রাম্প স্পষ্টভাবে মোজতবা খামেনির বিরোধিতা করেছিলন। ট্রাম্প বলেছিলেন, তাকে (ইরানের সর্বোচ্চ নেতা) আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না নেয়, তাহলে সে দীর্ঘকাল টিকে থাকতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট জানান, এমন নেতা তিনি চান যিনি শান্তি ও স্থিতিশীলতা আনতে সক্ষম হবেন।  

Admin মার্চ ৯, ২০২৬ 0
ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত কেনিয়া, মৃত ৪২

  কেনিয়ার রাজধানী নাইরোবিসহ দেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্যমতে, গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনীসহ জরুরি উদ্ধারকারী দলগুলো সারা দেশে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গত শুক্রবার (৬ মার্চ) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কেনিয়ার জনজীবন স্থবির হয়ে পড়ে। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বহু মানুষ পানিতে তলিয়ে যান এবং অসংখ্য যানবাহন ভেসে যায়। বন্যার প্রভাবে দেশের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত পানির তোড়ে ভেসে যাওয়া ১৭২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে। কেনিয়ার জনসেবা মন্ত্রী জিওফ্রে কিরিঙ্গা রুকু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টিম কাজ করছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুদ থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।   

Admin মার্চ ৯, ২০২৬ 0
বিশ্বখ্যাত মুসলিম দার্শনিক ড. নকিব আল-আত্তাসের ইন্তেকাল

  আধুনিক যুগের প্রভাবশালী মুসলিম দার্শনিক ও জ্ঞানের ইসলামীকরণ ধারণার পথিকৃৎ ড. সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য নিশ্চিত করেছে।  রবিবার (৮ মার্চ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইন্তেকাল করেন তিনি। পরে আজ সোমবার দুপুরে আত-তাকওয়া টিটিডিআই মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং বুকিত কিয়ারা মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেছেন নকিব আল-আত্তাসের ছেলে ড. সাইয়েদ আলি তাওফিক।  ড. নকিব আল-আত্তাসের মৃত্যুতে শোক জানিয়েছেন আনোয়ার ইবরাহিম লেখেন, ‘ড. মুহাম্মদ নকিব আল-আত্তাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি আমাদের যুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ছিলেন। তিনি ছিলেন এমন একজন দার্শনিক যিনি কেবল আমরা কী জানি তা নয়, জ্ঞান কীসের জন্য তা জানতেন। শোক বার্তায় তিনি আরো লেখেন, ‘ইসলাম ও ধর্মনিরপেক্ষতা’ এবং বিখ্যাত গ্রন্থ ‘প্রোলেগোমেনা টু দ্য মেটাফিজিক্স অব ইসলাম’-এর মাধ্যমে তিনি জ্ঞানের ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং ইসলামী বিশ্বদৃষ্টির চিন্তাগত ভিত্তি স্থাপন করেছিলেন। মালয়েশিয়া তাঁর কথা শুনেছে। মুসলিমবিশ্ব তাঁর কথা শুনেছে। তিনি ১৮ রমজানে ৯৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তা ছিল সুন্দরভাবে বেঁচে থাকা জীবন এবং একটি সুন্দর বিদায়। আমি মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে, মরহুমের পরিবার ও শুভানুধ্যায়ী সবার প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাকে তাঁর অনুকম্পা দান করুন এবং ধার্মিকদের মধ্যে সর্বোচ্চ স্থান দান করুন। ড. মুহাম্মদ নকিব আল-আত্তাস জ্ঞানের ইসলামীকরণের ধারণার (Concept of Islamisation of Knowledge) পথিকৃৎ হিসেবে বিবেচিত। ধর্মীয় শিক্ষা, ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব, সাহিত্য এবং শিল্পসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর এ ধারণার প্রয়োগ করা হয়। ড. সাইয়েদ মুহাম্মদ নকিব ছিলেন মালয়েশিয়ার বিখ্যাত থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন (আইএসটিএসি)-এর প্রতিষ্ঠাতা। তিনি সমসাময়িক ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ছিলেন সমানভাবে সমাদৃত। ২০২৪ সালে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইসকান্দার তাকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে রাজকীয় অধ্যাপকের পদ ও উপাধি প্রদান করেন। রাজকীয় অধ্যাপক (Royal Professor) হলো মালয়েশিয়ার সর্বোচ্চ ও সবচেয়ে সম্মানিত অধ্যাপকের পদ যা রাজা কর্তৃক প্রদত্ত। তা জনগণ ও দেশের জন্য মূল্যবান অবদান রেখেছেন এমন বিশিষ্ট অধ্যাপকদের দেওয়া হয়। এর আগে এই উপাধিতে ভূষিত প্রথম ও একমাত্র ব্যক্তি ছিলেন ১৯৭৮ সালে প্রয়াত রাজকীয় অধ্যাপক আবদুল আজিজ উংকু আব্দুল হামিদ।

Admin মার্চ ৯, ২০২৬ 0
Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করেছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।  তারই ধারাবাহিকতায় সোমবার ওই নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিশেষ নীতিমালার আওতায় দুই ধরনের ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের আবেদন করতে পারবেন। ১. সরকার স্বীকৃত বা অনুমোদিত ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ২. সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল এবং গৃহীত হয়ে থাকলে। নীতিমালার শর্তে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে ‘উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি’ থাকতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। সাধারণ সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যে নীতিমালা আছে, তার শর্তগুলো এই বিশেষ ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সাধারণ নীতিমালায় পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৫ লাখ টাকার আয়কর দেওয়ার যে বাধ্যবাধকতার রয়েছে, এই বিশেষ ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এই লাইসেন্সের আওতায় কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্র রাখা যাবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদিত হবে না। স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। এই নীতিমালার আওতায় অনুমোদিত লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন। এরপর এ ধরনের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলে বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কোনো লাইসেন্সধারী এর বিপরীতে কোনো আগ্নেয়াস্ত্র রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রিটেইনার বা গানম্যান রাখার অনুমতি পেতে হলেও কিছু শর্ত মানতে হবে। কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের কোনো প্রার্থী লাইসেন্স পাওয়ার যোগ্য হলে এবং তিনি আগ্নেয়াস্ত্র কিনতে অসমর্থ হলে বা অনিচ্ছুক হলে বৈধ লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র আছে, তা পরিচালনায় সক্ষম এবং কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর রিটেইনার হতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ রিটেইনার নিয়োগ করতে পারবেন। সেজন্য লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। রিটেইনার বা গানম্যানকে অন্যূন ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। অপরাধমুক্ত থাকার রেকর্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। সরকারি হাসপাতাল থেকে পাওয়া ফিটনেস সনদ থাকতে হবে। তার আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্রবাহিনী বা বাংলাদেশ পুলিশের সদস্যরা অগ্রাধিকার পাবেন। একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের প্রার্থী সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ দিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ শেষে রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।  

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী

ওসমান হাদির ওপর হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি।   ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

Top week

রাজধানী

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0