রাজধানী

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

নিজস্ব প্রতিবেদক । ঢাকা আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। অনুষ্ঠানে শতাধিক পথশিশুর মাঝে উপহার সামগ্রী ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পাশাপাশি মানবিক কাজে অবদান রাখায় বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুন নবী সোহেল বলেন, "পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই ভাইবোন। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রত্যেকের উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের বিকাশে সাহায্য করা। আমরা যদি আজ তাদের সঠিক দায়িত্ব নিই, তবে তারাই আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে দেশের সম্পদে পরিণত হবে।" সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই দর্শনকে ধারণ করেই আমরা পথ চলছি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সবসময় মানবিক সংকটে মানুষের পাশে থাকতে চায়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"  তিনি আরো বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস দেশের দূর্নীতি, মাদক, সিন্ডিকেটসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষদের সচতেন করেন। পাশাপাশি মানুষের অধিকার হরণে আইনি সহায়তা দিয়ে থাকেন।  আলোচনা সভা শেষে উপস্থিত শতাধিক পথশিশুর হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। এরপর তাদের সাথে নিয়ে একবেলা উন্নতমানের খাবার গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। সবশেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আমন্ত্রিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনটির এমন মানবিক উদ্যোগ উপস্থিত সুধীজন ও পথচারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস-এর সভাপতি মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন ,মেহরুন নেসা, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। মো: আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত সচিব। ওমর সানি, কিংবদন্তী অভিনেতা। রবী চৌধুরী, বরেণ্য সংগীত শিল্পী। অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান ও অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম। শোবিজ তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি এবং তাসনিয়া তানহা প্রমুখ।  

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0
টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন প্রান্তে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।   বুধবার (১৮ মার্চ) সকাল ৯টায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।   আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   আগামী শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।   আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   ২২ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Admin মার্চ ১৮, ২০২৬ 0
বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি: সড়ক পরিবহনমন্ত্রী

ঈদযাত্রায় গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সব রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা যাচ্ছেন। সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছেন। দুয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে ২০/৩০ টাকা কম নিচ্ছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম, ভিজিল্যান্স টিম ও র‌্যাবের কন্ট্রোল রুমে আছে। নির্ধারিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া আছে। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম বলেছে যে এখানে তেমন কোনো অভিযোগ পাননি, খুব একটা ব্যতয় এখানে ঘটেনি। এখানে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। কোনো যাত্রী হয়রানির শিকার হচ্ছেন না। বিভিন্ন রুটে পর্যাপ্ত টিকিট আছে। যদিও কিছু পরিবহনের টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মন্ত্রী বলেন, যারা এখান থেকে বাসে উঠছেন তারা নির্বিঘ্নে, নিরাপদে ও এনজয় করে গন্তব্যে যাচ্ছেন। কোনো হয়রানি বা বিড়ম্বনার শিকার হচ্ছেন না। রবিউল ইসলাম বলেন, ভাড়া বৃদ্ধি বা অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না। যেসব টিম এখানে কাজ করছে তারাও বলছে যে এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদেরও কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সঙ্গে এই বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যাচ্ছে। গত ১৫-২০ দিনের প্রস্তুতি, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। দূরপাল্লার বাসে মাঝপথে নামা যাত্রীদের পুরো ভাড়া নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হবে মন্ত্রী বলেন, বাসের ভাড়া নির্ধারণ করা হয় নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী। যেমন, ঢাকায় থেকে খুলনাগামী বাসের খরচ ও ভাড়া পুরো রুট হিসেবেই নির্ধারিত। তাই কেউ মাঝপথে নামলেও পুরো ভাড়া প্রযোজ্য হয়। জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত থেকেই গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ সমস্যায় পড়লে হটলাইনে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পাবনা-৫ (সদর) আসনের এমপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস তার সাথে উপস্থিত ছিলেন।

Admin মার্চ ১৮, ২০২৬ 0
তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সাথে 'মানবিক সমাজ ফোরাম'-এর ইফতার ও আলোচনা সভা

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা । ১৭ মার্চ, ২০২৬ ​রাজধানীর তেজগাঁওস্থ হাজী রেস্তোরাঁয় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে 'মানবিক সমাজ ফোরাম'। শবে কদরের এই মহিমান্বিত রজনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর মানবিক মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মর্যাদা ও সমঅধিকার একটি রাষ্ট্রের মৌলিক নীতি হলেও আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ এখনও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেও সামাজিক ও অর্থনৈতিক মূলধারায় তাদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি এনসিপি-এর কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অপর কেন্দ্রীয় সংগঠক প্রলয় পাল এবং ওলামা এলায়েন্স এনসিপি-এর যুগ্ম সদস্য সচিব মাওলানা ইদ্রিস। ​মাহিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে মানবিক সমাজ ফোরামের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ৬ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়: ১. শিক্ষায় বিশেষ বৃত্তি, কোটা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ২. সরকারি ও বেসরকারি খাতে সুনির্দিষ্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ৩. বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান। ৪. সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা। ৫. বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি সুরক্ষা। ৬. গণমাধ্যম ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি। ​ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Admin মার্চ ১৭, ২০২৬ 0
রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

রোজাকে কেন্দ্র করে বাজারে প্রয়োজনীয় পণ্যগুলোর দামে যে বাড়তি উত্তাপ ছিল, তা এখন অনেকটাই কমেছে। লেবু, শসা, বেগুনের মতো পণ্যের দাম কমার পাশাপাশি কিছু পণ্য রোজা শুরুর সময়ের তুলনায় আরও নিম্নমুখী হয়েছে। বিশেষ করে আলু ও পেঁয়াজের দামে উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে অনেক মানুষ একসঙ্গে দুই থেকে তিন সপ্তাহের বাজার করে রাখেন। ফলে সে সময় কিছু পণ্যের দাম বেড়েছিল। বর্তমানে সেই চাপ নেই। তাছাড়া স্কুল-কলেজে ছুটি শুরু হওয়ায় ঢাকায় মানুষের উপস্থিতিও কমছে। চাহিদা কমে যাওয়ায় বাজারে দামে স্বস্তি ফিরেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আলু ও পেঁয়াজের দাম রোজা শুরুর সময়ের তুলনায় অনেক কম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায় এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ৫ টাকা এবং পেঁয়াজের দাম ২০ টাকা কমেছে। অন্যদিকে, চাহিদা কমে যাওয়ায় লেবু, বেগুন, কাঁচা মরিচসহ রোজা সংশ্লিষ্ট পণ্যের আগুন দামও এখন অনেকটাই ঠান্ডা। পাশাপাশি অন্যান্য প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি অন্তত ২০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রোজার আগের দিন যে লেবু হালিপ্রতি ১০০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা নেমে এসেছে ৪০ থেকে ৫০ টাকায়। বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা রোজার আগে ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল। একইভাবে শসা ও বেগুনের দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। বর্তমানে শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায়। বাজারে ক্রেতা কম থাকায় ব্যবসায়ীরা বলছেন, দাম আপাতত স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি। রোজার শুরুতে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছিল। তবে বর্তমানে সেই দাম অনেকটাই কমেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিভিন্ন বাজারে ভালোমানের কাঁচা মরিচ খুচরায় বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে। আর পাড়া-মহল্লার ভ্যানে সাধারণ মানের মরিচ পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। অন্যদিকে, রোজাকে কেন্দ্র করে ফুলকপি, মুলা ও শিমের মতো কিছু সবজির চাহিদা কমে গেছে। ফলে এসব পণ্যের দামও নেমে এসেছে। বর্তমানে শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। একই দামে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে মুলা, গাজর, পেঁপে, ফুলকপি ও বাঁধাকপিসহ পাঁচ থেকে ছয় ধরনের সবজি পাওয়া যাচ্ছে। চাহিদা কম থাকায় বাজারে এসব পণ্যে স্বস্তি ফিরেছে। রামপুরা বাজারে সবজি বিক্রেতা আবু হোসেন বলেন, সবজির চাহিদাও অনেকটাই কমেছে। এ কারণে দামও কমছে। আর এক সপ্তাহ পর থেকে আরও কমবে কারণ অনেক মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবে। সে সময় চাহিদা একবারেই থাকে না। এরই মধ্যে অনেকে যাওয়া শুরু করেছে। মেস হোস্টেল ক্রেতা কমছে। এদিকে, মুদি পণ্যের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। ছোলার দাম কমে বর্তমানে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার শুরুতে ছিল ১০০ থেকে ১১০ টাকা। খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমে নেমেছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তবে সয়াবিন তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। খোলা চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ থেকে ১০৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৭৫ থেকে ১৮৫ টাকা লিটারে। মাংস ও ডিমের বাজারেও দামের কিছুটা পতন দেখা গেছে। ব্রয়লার মুরগি বর্তমানে কেজিপ্রতি ১৬৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে ৩২০ টাকা। এছাড়া ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।

Admin ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
নির্বাচনী প্রচারে নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে: জামায়াতে ইসলামী

নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন। জুবায়ের বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আমাদের নির্বাচনী কার্যক্রমে যুক্ত নারী কর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও নেকাব পরিহিত অবস্থায় নারীদের নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে। অনেকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকা-১৫ আসনসহ ঢাকার বিভিন্ন আসন এবং দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের ঘটনা পরপর ঘটছে। আজও কয়েকটি স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। এ বিষয়টি আমাদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে।  দেশের মোট ভোটারের অর্ধেক নারী উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, স্বাভাবিকভাবেই নারী ভোটাররা নারীদের সঙ্গে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এটি একটি ইতিবাচক দিক যে, নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং জাতীয় সংসদ নির্বাচন ও ১২ তারিখের গণভোটে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সব দলের নারীরাই কাজ করছেন। আমরা তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে চাই। কিন্তু দুঃখজনকভাবে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের ওপর মারাত্মক আচরণ করা হচ্ছে, যা উদ্বেগজনক এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। এসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করেছি এবং অনুরোধ করেছি যেন রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠে দায়িত্বপ্রাপ্ত সবাই যথাযথ ভূমিকা পালন করেন। জুবায়ের বলেন, আমরা কিছু নির্দিষ্ট জায়গায় তাৎক্ষণিকভাবে অভিযোগও জানিয়েছি। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি না। একটি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। জামায়াত নেতা বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি, এমপিওভুক্ত শিক্ষকরা যখন নির্বাচনী কাজে যুক্ত হচ্ছেন, তখন স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত কিছু ব্যক্তি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরাও তাদের কাজে বাধা দিয়েছেন এবং জরিমানা করেছেন। আমরা স্পষ্টভাবে বলেছি, একজন এমপিওভুক্ত শিক্ষক যদি নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি কীভাবে নির্বাচনী কর্মী হতে পারবেন না, এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, এ ধরনের ঘটনা পত্রিকায়ও এসেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে আমরা সরাসরি তথ্য দিয়েছি। একজন শিক্ষককে এভাবে নাজেহাল বা জরিমানা করলে তার সহকর্মী, শিক্ষার্থী ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। এটা যাতে আর না ঘটে, সে বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। কমিশন জানিয়েছে, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি ব্যাখ্যা বুঝতে অসুবিধা হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। কিন্তু আইনি ব্যাখ্যার অসুবিধার কারণে কোনো শিক্ষকের সম্মানহানি হোক, এটা কেউ চায় না। জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, আমাদের দলে প্রার্থী নির্বাচনের একটি নির্দিষ্ট নিয়ম ও ঐতিহ্য রয়েছে। আমরা তৃণমূল পর্যায় থেকে স্থানীয়ভাবে পরামর্শ গ্রহণ করি এবং সেই পরামর্শের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক। তবে নারী প্রার্থীদের ক্ষেত্রে আমরা বাধ্যবাধকতা আরোপ করি না। কারণ একজন নারীকে তার পরিবার, সামাজিক বাস্তবতা ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয় তিনি রাজনীতি করবেন কিনা। অনেক নারী রাজনীতিতে সক্রিয় হতে চান, কিন্তু নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এ নীতিটি অনুসরণ করি। সিইসি সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাবেক সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম ও জামায়াতের মিডিয়া বিভাগের সদস্য অলিউল্লাহ নোমান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত আরও ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Admin জানুয়ারী ২৬, ২০২৬ 0
রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকিট

যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমাতে ঢাকা শহর ও শহরতলী রুটে ই-টিকেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে। সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ই-টিকেটিং ব্যবস্থাপনায় স্ব-স্ব রুটের পরিবহন কম্পানির সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এই ব্যবস্থায় যাত্রীরা অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকেটিং পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।   অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকেটিং ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, টিকেট সিস্টেমের মাধ্যমে বাসের যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আমরা সব সংস্থা এই ব্যবস্থাকে বাস্তবায়নে কাজ করে যাব।

Admin জানুয়ারী ১৯, ২০২৬ 0
রাজধানীর চার থানা এলাকায় অভিযানে গ্রেফতার ৪৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মুগদা থানা ১৮, যাত্রাবাড়ী থানা ১৩, শেরেবাংলা নগর থানা চার ও রূপনগর থানা ১৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মুগদা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. মানিক, মো. ওসমান, মো. আল আমিন হোসেন ওরফে ফারহান, মো. রফিকুল ইসলাম শাওন, মো. হৃদয়, মো. মেহেদী হাসান, মো. হেলাল উদ্দিন শুভ, মো. স্বপন, মো. শামীম, মো. গোলাম রাব্বি, চাল্লি রানা, মো. আবির হোসেন, মো. নাসির, মো. নাজমুল হোসেন, মো. উসমান গনি, মো. জনসন মিয়া, মো. মিন্টু মিয়া ও নাজিম উদ্দিন নাজু। অন্যদিকে যাত্রাবাড়ী থানার পুলিশ একই দিনে থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. শিশির মিয়া, মো. রাজিব মিয়া, মো. জামাল মাতবর ওরফে তুহিন, মো. শরীফ, মো. শাহীন, শাফি, জয়, মো. রাসেল মিয়া, মো. রাকিব, মো. মনিরুল ইসলাম রাব্বী, মো. সুমন, মো. রিপন হোসেন ও মো. আলী হোসেন। এছাড়া, শেরেবাংলা নগর থানার পুলিশ একই ধরনের অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- মো. শাহজাহান, মো. শেখ মোরশেদ, মো. তুহিন ওরফে মরন ইসলাম ও মো. তানভীর হোসেন। রূপনগর থানার পুলিশ গ্রেফতার করে ১৪ জনকে। তারা হলেন বাঁধন, মো. মাজহারুল ইসলাম, মো. ফিরোজ দেওয়ান, মো. শাহীন, মো. আরিফ জমাদ্দার, মো. হারুন সোয়েল, মো. বিল্লাল হোসেন, মো. কাজল জমাদ্দার, মো. ইসমাইল, মো. মোতালেব হাওলাদার, মো. সবুজ, মো. আব্বাস আলী, মৃন্ময় ও নুর ইসলাম।

Admin জানুয়ারী ১৬, ২০২৬ 0
ট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, গ্যাস সংকটে ঢাকা নগরী

  রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় তিতাস জানায়, ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হলেও মেরামতকালীন পাইপে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Admin জানুয়ারী ৯, ২০২৬ 0
ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।    তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং পাঁচজন পলাতক রয়েছে। হাদি হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়। অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।   উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাদির ওপর হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা সংযোজনের নির্দেশ দেন।

Admin জানুয়ারী ৬, ২০২৬ 0
অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল

  অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। এ সরকারের আমলে থার্ড টার্মিনাল চালু হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘না, এ সরকারের সময় চালু করতে পারবো না।’ তিনি বলেন, ‘থার্ড টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে মিটিং করেছি। আমরা দরকষাকষি করেছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।’ উপদেষ্টা বলেন, ‘এটার যে পদ্ধতিগত প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলো আমরা সচল করার জন্য বর্তমানে নিয়োজিত আছি। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

Admin জানুয়ারী ৫, ২০২৬ 0
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

Admin জানুয়ারী ৩, ২০২৬ 0
জামায়াতের মনোনয়ন পেলেন কর্নেল (অব.) আবদুল হক

ঢাকা-২ আসনে প্রার্থী বদল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে নতুন করে দলটির মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক।   তিনি ঢাকা-২ কেরানীগঞ্জ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এর আগে ওই আসনে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।   রোববার বিকেলে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক সাংবাদিকদের বলেন, আমি দলের কাছে মনোনয়ন চাইনি। আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানানো হয়েছে। এটাকে আমি আল্লাহর রহমত মনে করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।   তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব। এই এলাকার প্রচুর সমস্যা রয়েছে, তা সমাধানে ভূমিকা পালন করব। আমাদের এলাকায় প্রচুর প্রবাসী রয়েছে, তাদের জন্য আমার বিশেষ পরিকল্পনা রয়েছে। এলাকার দারিদ্র্যতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।   প্রসঙ্গত, এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান।

Admin ডিসেম্বর ২৮, ২০২৫ 0
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।   আজ রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।   এর আগে, গতকাল শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।   বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। ওই ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি-সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে।   ওই কক্ষে গিয়ে ছবি তোলা, দশ আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

Admin ডিসেম্বর ২৮, ২০২৫ 0
গাজীপুরে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি-জামায়াতর মধ্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরের পাঁচটি আসনেই প্রার্থীদের প্রচারে মাঠ সরগরম হয়ে উঠেছে। মাঠের তথ্য বলছে, এবার ভোটযুদ্ধে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) না থাকায় মূলত লড়াই হবে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর। এ ছাড়া মাঠে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ। গাজীপুর-১ : এ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মুজিবুর রহমান। জামায়াতের প্রার্থী সাবেক সচিব মুহাম্মদ শাহ আলম বকশী। এ ছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জি এম রুহুল আমীন এবং গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক মো. আজাহার পাঠান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান জানান, এ আসনে দলীয় প্রার্থী কে হবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। গাজীপুর-২ : শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজীপুর জেলা সদর ও সিটি করপোরেশনের বেশির ভাগ অংশ নিয়ে গঠিত এ আসন। এখানে ধানের শীষ নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের গাজীপুর মহানগর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ হোসেন আলী। এখানেও এনসিপির প্রার্থী এখনো নির্ধারণ হয়নি। গাজীপুর-৩ : এ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। জামায়াতের জেলা আমির ড. জাহাঙ্গীর আলম। এনসিপি থেকে মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আলমগীর হোসাইন। গাজীপুর-৪ : এ আসনে বিএনপির প্রার্থী দলের জেলা যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ছোট ছেলে। জামায়াতের মনোনয়ন পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইউবী। এনসিপি থেকে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান ও কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম প্রার্থী হতে পারেন বলে প্রচার রয়েছে। ভোটের মাঠে প্রার্থী হিসেবে আরও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা কাজীম উদ্দিন। শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আন্দোলন-সংগ্রামে বেড়ে ওঠা গাজীপুর জেলার মূল দল ও অঙ্গসংগঠনগুলো সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন। গাজীপুরের সব আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাল্লাহ।’ গাজীপুর-৫ : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। জামায়াতের গাজীপুর মহানগর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান। এ আসনে জনতার দল-এর মহাসচিব মো. আযম খান প্রার্থী হচ্ছেন বলে মাঠ পর্যায়ে প্রচার রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এনসিপি থেকে কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব প্রার্থী হতে পারেন বলে প্রচার রয়েছে। এমআর

Admin ডিসেম্বর ২৩, ২০২৫ 0
Popular post
বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

আব্দুল হক :- বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ২ জানুয়ারী)  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা জেলার মুগদা টিটিপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের উত্তর গ্যালারী, ৩য় তলায় ট্রেনিং ও সেমিনারটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ এর সভাপতিত্বে ও জে কে এফ ৮ম ড্যান,  ভাইস প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ওয়াদোকাই কারাতে  ও  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোশিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হানসি নাজনুল মোর্শেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশনের প্রবর্তক এবং সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কন ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের গ্রান্ড মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলমগীর শাহ ভূইয়া, বি কে এফ রেফারি কমিশনের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ রকি, অভিনেতা ও সাবেক ন্যাশনাল প্লেয়ার, সেলফ কনফিডেন্স কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসেসিয়েশন সহ-সভাপতি এন এস তনু (তনু পান্ডে), বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ উজ্জল মিয়া, বি কে এফ এর কোচ এন্ড রেফারী মোঃ আব্দুল হক, বি এস কে ইউ এর প্রতিষ্ঠাতা সদস্য ইউ মুকবুল হোসেন মুকুল,  বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজীসহ ছাত্র -ছাত্রী  ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুছ খাঁন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তাকে নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসেছে। অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আয়োজিত একটি জরুরি টেলিকনফারেন্সে হাদিকে বিদেশে পাঠিয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, গত দুদিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা যাচাই করেছে। হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজনও যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে: পরীমনি

অভিনয় ও ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিয়মিতই নানা মুহূর্তের ছবি ও ভাবনার কথা শেয়ার করেন তিনি। এবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে ‘কৃতঘ্ন’ মানুষদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।   পরীমনি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান।   যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’   তবে এসব ঘটনায় হতাশ নন বলেই জানান অভিনেত্রী।   বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।  পরীমনির ভাষায়, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’   সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি অকপটে প্রকাশ করার মধ্য দিয়েই আবারও আলোচনায় এই ঢালিউড তারকা।   এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরো একটি সিনেমা শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায় আছে।

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী

ওসমান হাদির ওপর হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব—সেই প্রত্যাশা করি।   ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।

নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিকভাবে ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করেছে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।  তারই ধারাবাহিকতায় সোমবার ওই নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিশেষ নীতিমালার আওতায় দুই ধরনের ব্যক্তি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং গানম্যান নিয়োগের আবেদন করতে পারবেন। ১. সরকার স্বীকৃত বা অনুমোদিত ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ২. সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল এবং গৃহীত হয়ে থাকলে। নীতিমালার শর্তে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে ‘উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি’ থাকতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। সাধারণ সময়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যে নীতিমালা আছে, তার শর্তগুলো এই বিশেষ ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সাধারণ নীতিমালায় পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৫ লাখ টাকার আয়কর দেওয়ার যে বাধ্যবাধকতার রয়েছে, এই বিশেষ ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এই লাইসেন্সের আওতায় কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের অস্ত্র রাখা যাবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদিত হবে না। স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না। এই নীতিমালার আওতায় অনুমোদিত লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন। এরপর এ ধরনের লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তবে নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে। লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলে বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কোনো লাইসেন্সধারী এর বিপরীতে কোনো আগ্নেয়াস্ত্র রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রিটেইনার বা গানম্যান রাখার অনুমতি পেতে হলেও কিছু শর্ত মানতে হবে। কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের কোনো প্রার্থী লাইসেন্স পাওয়ার যোগ্য হলে এবং তিনি আগ্নেয়াস্ত্র কিনতে অসমর্থ হলে বা অনিচ্ছুক হলে বৈধ লাইসেন্সসহ আগ্নেয়াস্ত্র আছে, তা পরিচালনায় সক্ষম এবং কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর রিটেইনার হতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ রিটেইনার নিয়োগ করতে পারবেন। সেজন্য লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। রিটেইনার বা গানম্যানকে অন্যূন ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। অপরাধমুক্ত থাকার রেকর্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। সরকারি হাসপাতাল থেকে পাওয়া ফিটনেস সনদ থাকতে হবে। তার আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ থাকতে হবে। এক্ষেত্রে সশস্ত্রবাহিনী বা বাংলাদেশ পুলিশের সদস্যরা অগ্রাধিকার পাবেন। একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্বাচনের প্রার্থী সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ দিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ শেষে রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।  

Top week

রাজধানী

আন্তর্জাতিক পথশিশু দিবসে শতাধিক শিশুকে খাবার ও উপহার দিল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস

Admin এপ্রিল ১৩, ২০২৬ 0